
ঢাকা মহানগর উত্তর বিএনপির আগামী কমিটিতে পরীক্ষিত ও যোগ্য নেতা হিসেবে হুমায়ুন কবির রশনকে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে দেখতে চান দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার কারণে তৃনমূলের মাঝে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
মৃত্যুঞ্জয়ী হুমায়ুন কবির রওশনের রাজনৈতিক পরিচয় ও তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য-সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির রওশন বিগত দিনে দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তার রাজনৈতিক পথচলা:ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য-সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।শাহ্ আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
অবিভক্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক।সরকারি বাঙলা কলেজ (মিরপুর) ছাত্রদলের সাবেক আহ্বায়ক,সাধারণ সম্পাদক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক ত্যাগ ও নির্যাতন:
মিরপুরের বাসিন্দা হুমায়ুন কবির রওশন দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম রাজপথের ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছেন। তথ্যানুযায়ী, তার বিরুদ্ধে মোট ১৯৩টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৪টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং তার মোট সাজার মেয়াদ ১৫ বছর ছিল। শুধু বিএনপির রাজনৈতিক কারণে তাকে ৪ বার গ্রেপ্তার হতে হয়েছে এবং তিনি সর্বমোট ৪ বছর ৫ মাস কারাবরণ করেছেন। এছাড়া তিনি অন্তত ৫ বার গুরুতর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোক থেকে ফিরে এসেছেন।
তৃণমূল নেতাকর্মীদের মতে, রাজপথের সক্রিয়তা, দীর্ঘদিনের সংগঠক পরিচয় এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে মৃত্যুঞ্জয়ী হুমায়ুন কবির রশনকে মহানগর উত্তর বিএনপির আগামী নেতৃত্বের শীর্ষে দেখতে চায় সাধারণ কর্মী সমর্থকরা।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho