
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার আগামী নতুন কমিটিতে ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে রাজা আহমেদ মিন্টু-কে শীর্ষ পদে দেখতে চান সংগঠনটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
রাজা আহমেদ মিন্টু বর্তমানে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ দিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন এই ছাত্রনেতা।
তার রাজনৈতিক জীবন ও পূর্ববর্তী দায়িত্বসমূহ, আহবায়ক, শেরেবাংলা নগর থানা ছাত্রদল।সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল (প্রতিষ্ঠাতা কমিটি)।সাধারণ সম্পাদক: ৪১ নং ওয়ার্ড ছাত্রদল।সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, ৪১ নং ওয়ার্ড বিএনপি।সভাপতি: কাজী অফিস ইউনিট ছাত্রদল।
তৃণমূল কর্মীদের মতে, ওয়ার্ড ও ইউনিট পর্যায় থেকে উঠে আসা এই তরুণ নেতা মাঠপর্যায়ের নেতাকর্মীদের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছেন। বিগত সময়ের রাজনৈতিক সংগ্রাম ও ছাত্রদলের প্রতিটি কর্মসূচিতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তাই সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আগামী গুরুত্বপূর্ণ পদে তাকে মূল্যায়নের দাবি জানিয়েছেন সাধারণ কর্মীরা।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho