নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ।সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা রানী বিশ্বাস সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী।পেশায় তিনি একজন রঙ মিস্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মুক্তা রানী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে রওনা হন। মুক্তা রানিং বিশ্বাস তার একজন সহকর্মীর মোটর সাইকেলের পিছনে বসে যাচ্ছিলেন। পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়। এতে মুক্তা রনি বিশ্বাস ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho