সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাবের দোতলা হলরুমে এ সভা শুরু হয়ে বেলা ২টায় শেষ হয়।
প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে তিনি উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান। পরে সভা পরিচালনার দায়িত্ব দেন সাধারণ সম্পাদক আবদুল বারীকে।
সভায় এজেন্ডা অনুযায়ী বিগত বিশেষ সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। সদস্যদের কোনো সংযোজন বা বিয়োজনের প্রস্তাব না থাকায় তা অনুমোদন করা হয়। পরে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। অর্থ সম্পাদকের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন নিয়ে কয়েকজন সদস্য আলোচনা করেন। বিস্তারিত আলোচনা শেষে প্রতিবেদনটি অনুমোদিত হয়।
সভায় প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন আবু নাসের মো: আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, রুহুল কুদ্দুস, মোস্তাফিজুর রহমান উজ্জল, এম জিললুর রহমান, আবু সাঈদ বিশ্বাস, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, কাজী শিহদুল হক রাজু, শহীদুল ইসলাম ও এস এম রেজাউল ইসলামসহ অন্যান্য সদস্য।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সাংগঠনিক ও বিবিধ বিষয়েও আলোচনা করা হয়। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রেসক্লাবের বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বনভোজনে সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা প্রেসক্লাবের কল্যাণ তহবিলকে আরও শক্তিশালী করা এবং প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ কার্যনির্বাহী কমিটি যেন সদস্যদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় প্রেসক্লাবের উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho