
ওয়ান-এলেভেন পরবর্তী মইন-ফখরুদ্দিনের বিতর্কিত সেনা শাসনের সূচনালগ্ন থেকে শুরু করে বিগত ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের অমানবিক জেল-জুলুম, হামলা ও নিত্যনতুন রাজনৈতিক মামলায় কেটেছে তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত। তবুও রাজপথ ছেড়ে যাননি, মাথানত করেননি অন্যায়ের কাছে। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শাহআলী থানা শাখার বর্তমান আহ্বায়ক শেখ নাসির উদ্দীন বিপ্লব।
রাজনীতির উত্তাল তরঙ্গ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শেখ নাসির উদ্দীন বিপ্লব ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের এক বিশ্বস্ত ও পরীক্ষিত নাম। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মইন-ফখরুদ্দিন সরকারের সময় থেকে শুরু করে বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলজুড়ে একাধিক মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হতে হয়েছে তাঁকে। একাধিকবার জেল খেটেছেন, শিকার হয়েছেন শারীরিক ও মানসিক নির্যাতনের। ঘরে শান্তিতে ঘুমাতে পারেননি এক রাতের জন্যও; বছরের পর বছর কাটাতে হয়েছে ফেরারি জীবন। পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেছেন আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে।
তবে রাজপথের মামলা-হামলা কিংবা গ্রেফতারি পরোয়ানা কোনো কিছুই স্তব্ধ করতে পারেনি তাঁর রাজনৈতিক আদর্শ ও প্রতিজ্ঞাকে। শাহআলী থানা এলাকায় জাতীয়তাবাদী শক্তির ঝাণ্ডা সমুন্নত রাখতে কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করে প্রতিটি কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিয়েছেন সাহসিকতার সাথে। রাজপথের এই অকুতোভয় লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ দল তাঁকে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের গুরুদায়িত্ব অর্পণ করে।
শেখ নাসির উদ্দীন বিপ্লব জানান, "বিগত ১৭টি বছর আমাদের জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিদিন ঘুম ভাঙতো গ্রেফতারের আতঙ্কে, নতুন মামলার খবরে। কিন্তু শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দেওয়া সংগ্রামের বার্তা আমাদের কখনো বিচ্যুত হতে দেয়নি। মামলা-হামলা ও জেল-জুলুমকে আমরা সংগ্রামের ভূষণ হিসেবেই গ্রহণ করেছি। এদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ আজ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা এবং একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।"
শাহআলী থানার স্থানীয় নেতা-কর্মীদের মতে, শেখ নাসির উদ্দীন বিপ্লব শুধু একজন সংগঠকই নন, বরং দুঃসময়ে কর্মীদের পাশে থাকা এক আস্থার প্রতীক। দীর্ঘ নিপীড়নের পর আজ যখন দেশে নতুন ভোরের সূচনা হয়েছে, তখনো তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত রাখতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho