দীর্ঘদিনের নিরলস চেষ্টার পর রাজবাড়ীর কালুখালীতে আলোচিত কৃষক নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি (১ নম্বর আসামি) তুহিনকে গ্রেফতার করেছেন কালুখালী থানা পুলিশ। নিহত নজরুল ইসলাম রাজবাড়ীর স্থানীয় পত্রিকা ‘টাইমস অফ রাজবাড়ী’-এর সম্পাদক ও সংবাদকর্মী রাফিয়া তাসনিম জাহান রুনার বাবা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রতিবাদী পোস্টকে কেন্দ্র করে রুনার পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তার বাবা নজরুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি তুহিন আত্মগোপনে ছিল।
খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এর আগে রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিচার ত্বরান্বিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছিলেন স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রশাসনের ধারাবাহিক অভিযানের মুখে অবশেষে কালুখালী থেকে ১ নম্বর আসামি তুহিনকে আইনের আওতায় আনা সম্ভব হয়। গ্রেফতারের পর তুহিন ও এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সাংবাদিকের বাবার নির্মম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কালুখালীর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সর্বস্তরের জনগণ তুহিনসহ এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho