রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মশিউল আজম অরিন ও শান্ত ইসলাম নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে পল্লবী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনার দিন মিরপুর-১১ নম্বর চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালীন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলের আরোহীরা সেই সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে আটক করেন।
পরে আটকদের দেহ তল্লাশি করে প্রধান আসামি মশিউল আজম অরিনের কাছ থেকে:
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধারকৃত এই অস্ত্রের মূল উৎস কোথায় এবং এই ঘটনার পেছনে তাদের কোনো মদদদাতা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho