বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে বৃক্ষের চারা ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, “যুবসমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ শক্তি। দেশ ও জাতির কল্যাণে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা বিতরণ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের মতো মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর প্রকৃত দায়িত্ব।”
তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।”
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র, অসহায় ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
আয়োজক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করতে চাই। পরিবেশ রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা ও খাবার বিতরণের মতো আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
এ সময় স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho