
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী থানা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনে এখন চলছে গণনার কাজ।
জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে মোট ৫ জন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন কেন্দ্রভিত্তিক ফলাফল গণনার প্রক্রিয়া শেষে দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, ১৮৫টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ভোটের ফলাফলে বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমিন ধানের শীর্ষে ২৩,৯৩৩ ও দাঁড়িপাল্লায় ১০,২৮৬ এখন পযন্ত এগিয়ে আছেন মির্জা ফয়সাল আমিন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho