ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাঘায় ৩৭৬ বোতল ফেন্সিডিলসহ সংঘবদ্ধ মাদক চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

আবুল হাশেম

রাজশাহীর বাঘা থানাধীন কলিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোছাঃ শামসুন্নাহার (২৫), স্বামী- ঝন্টু মালিথা, সাং- কলিগ্রাম,২। মোঃ রুবেল হোসেন (৩২), পিতা-মোঃ ইব্রাহিম হাওলাদার, সাং আতারপাড়া,থানা-বাঘা, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ফেন্সিডিল – ৩৭৬ বোতল, মোবাইল – ০২ টি, সীম -০২ টি উদ্ধার করে ।

র‍্যাব-৫, সিপিএসসির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ টি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য অদ্য ০৮/০৭/২০২৪ তারিখ গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন কলিগ্রাম গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ ঝন্টু মালিথা এর আমবাগানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরইপ্রেক্ষিতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং একটি চৌকস আভিযানিক দল গভীর রাতে অভিযান পরিচালনা করে ৩৭৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জন আসামিকে আটক করে এবং ০২ জন (পলাতক আসামী ৩। রানা গোপী (৩৫), পিতা-ওমর আলী, মাতা-শেফালী বেগম,সাং-দক্ষিণ হাজিরাথা বাংলা বাজার, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, ৪। মোঃ ঝন্টু মালিথা (৩৭), পিতা- মোঃ এলা বক্স সাং-কলিগ্রাম, থানা- বাঘা, জেলা-রাজশাহী) কৌশলে রাতের আধারে পালিয়ে যায় ।

ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামীদ্বয় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। ধৃত ০১নং আসামী ও পলাতক ০৪নং
আসামী সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা পারিবারিকভাবে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার স্বামী বাঘা থানার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী। তার নামে ইতিপূর্বে মাদক মামলা, মারামারিসহ সর্বমোট ১৪ টি মামলা
রয়েছে। পলাতক ০৩নং আসামীও এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার নামেও ইতিপূর্বে আরো ১২ টি অস্ত্র,
মাদক ও মারামারিসহ অন্যান্য মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ
ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য।
আসামীদের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে
রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে ।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৮৩ বার পড়া হয়েছে