ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা

“বর্তমান সরকারকে বাজার নিয়ন্ত্রনে নিয়ে মানুষকে স্বস্তি দিতে হবে”

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

ভেজালমুক্ত সমাজ গড়ি সুস্থ জীবন যাপন করি- এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রত্যেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। অসাধু মজুদদার ও ব্যবসায়ীদের লাভ, লোভ আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। অন্য দেশে উৎসব এলে দ্রব্য মূল্যে ছাড় দেয়া হয়, আমাদের দেশে বাড়ানো হয়। এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মূল কারণ সিন্ডিকেট। জনগণকে সস্তি দিতে বর্তমান সরকারকে বাজারের নিয়ন্ত্রণ নিতে হবে এবং মানুষকে স্বস্তি ও শান্তি দিতে হবে। সেই সঙ্গে ভেজাল প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের দমনে জন-নিরাপত্তা আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে।

শনিবার সকাল ১১ টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে ক্যাব জেলা শাখার সভাপতি শাহ-ই মবিন জিননাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় রেল স্টেশন চত্তরে পথসভা করে র‌্যালীটি দিনাজপুর প্রেস ক্লাব কালি তলায় এসে শেষ হয়।

এ সময় বাহাদুর বাজার, লিলিমোড়, মডার্নমোড় ও প্রেসক্লাব চত্তরে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে জীবন ও জনস্বাস্থ্য রক্ষায় ভোক্ত অধিকার আইন বাস্তবায়নে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও আলোচনায় অংশ নেন জেলা ক্যাবের সভাপতি শাহ-ই মবিন জিননাহ, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য খাদিজাতুল কোবরা, মাসউদ রানা, আব্দুল হামিদ, জনসংগঠনের নেতা মোঃ লুৎফর রহমান, সিডিএর প্রোগ্রাম অফিসার আলহাজ্ব হোসেন, হিসাব রক্ষক আব্দুর রউফ ও গ্রাম সহায়ক তামান্না খাতুন প্রমুখ।

ট্যাগস :
আপডেট সময় ০২:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
২২০ বার পড়া হয়েছে