ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা : খালেদা জিয়া

শিব-বি শিহাব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতিটি ধাপে বাধার সম্মুখীন হচ্ছে।”

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত সভায় তিনি আরও বলেন, “এই দিনটি আমাদের পরিবারের জন্য বেদনার; তবে এটি কেবল একটি পারিবারিক শোক নয় সমগ্র জাতির জন্য একটি গভীর শোকের দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা এক অনন্য নাম। তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতির মুক্তির পথ দেখিয়েছিলেন, এবং সেখানেই একজন দেশপ্রেমিক, দূরদর্শী ও সৎ রাষ্ট্রনায়ক হিসেবে জীবন উৎসর্গ করেছিলেন।”

বেগম জিয়া আরও বলেন, “গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং আত্মনির্ভরশীল উন্নয়নের যে ভিত্তিপ্রস্তর শহীদ জিয়া স্থাপন করেছিলেন তা আজও আমাদের প্রেরণার উৎস। দুঃখজনক হলেও সত্য, তার শাহাদতের চার দশক পরও সেই গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই এদেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেটাই হোক শহীদ জিয়ার স্মৃতির প্রতি আমাদের অঙ্গীকার।”

তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই সুশৃঙ্খল ও সাহসী পদক্ষেপের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জনে অবিচল থাকুন। শহীদ জিয়া যে জনগণের শাসন, উন্নয়ন ও গণতন্ত্রভিত্তিক রাজনীতির পথ রচনা করে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

ট্যাগস :
আপডেট সময় ০২:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে