ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

আবুল হাশেম

উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শিরোইল বাস টার্মিনাল এলাকায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি রেলগেট এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কেক কাটা এবং দুপুর ১টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি উত্তরাঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বক্তারা আরও উল্লেখ করেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ইতোমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা, নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং প্রেসক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি রাজশাহীর নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১১৮ বার পড়া হয়েছে