ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কেশবপুরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

এনামুল হাসান

যশোর কেশবপুর উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলাগ্রামের ৮,৯ তেঘরী ১নং ওয়ার্ডে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সংগঠনের শক্তি বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি   যশোর-৬ কেশবপুর আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

তিনি বলেন, ‘আজকে দেশে যে দুঃশাসন চলছে, তার অবসান ঘটিয়ে একটি নতুন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের এই ৩১ দফাকে সামনে রেখে এগোতে হবে। এই দফাগুলো শুধু দলের ঘোষণাপত্র নয়, এটি ভবিষ্যতের একটি সুশাসনের রূপরেখা, যেখানে ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহিতা থাকবে। সরকারে এলে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে নারীদের জন্য।

তিনি আরও বলেন, ‘বিগত সরকারে আমলে দেশের মানুষ গুম, খুন, গ্রেপ্তার, হয়রানি ও বাকস্বাধীনতা হরণের শিকার হয়েছিল। বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সবকিছু সরকারের নিয়ন্ত্রণে ছিল। এই বাস্তবতায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। এই বার্তাটি আমাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কাউন্সিলর মশিউর রহমান। বিএনপি নেতা ওই ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহাবুর মল্লিক, বিএনপি নেতা আব্দুস সালাম, কেশবপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, আব্দুল হালিম অটল, সাবেক ছাত্র ও যুবনেতা মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রনেতা কেশবপুর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিন্টু সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান শিপন প্রমুখ।

উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির নেতা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপডেট সময় ০২:২৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে