ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বুকে হাত দিয়ে বলো সূর্যের আলো রুখিতে পারে কি কেউ, অপপ্রচার করে, মিষ্টি খেয়ে, ঠেকানো যাবে না এই গণজোয়ারের ঢেউ (শ্রাবণ)

যশোর (কেশবপুর) প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফার গুরুত্ব জনগণের সামনে তুলে ধরে দল-মত নির্বিশেষে ঐক্যের ডাক দিয়েছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ)। তিনি দৃঢ়তার সাথে বলেন, “বুকে হাত দিয়ে বলো সূর্যের আলো রুখিতে পারে কি কেউ, অপপ্রচার করে, মিষ্টি খেয়ে, ঠেকানো যাবে না এই গণজোয়ারের ঢেউ।

গত ২০ অক্টোবর, সোমবার, যশোরের কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি, আড়ুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে, ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠকে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জনাব কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ) বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র বিভিন্ন দিক সবিস্তারে ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই রূপরেখা শুধু বিএনপির কর্মসূচি নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার এক ঐতিহাসিক দলিল। তিনি আরও বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধভাবে গণজোয়ার তৈরি করতে হবে।
নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ) বলেন, সকল অপপ্রচার ও বাধা উপেক্ষা করে মানুষকে এই রূপরেখার বার্তা পৌঁছে দিতে হবে। তার ভাষ্যমতে, কোনো মিষ্টি কথার প্রলোভন বা অপপ্রচার করে এই গণজোয়ারকে আর থামানো যাবে না, কারণ সত্যের আলো যেমন কেউ রুখতে পারে না, তেমনি জনগণের আকাঙ্ক্ষার ঢেউও অপ্রতিরোধ্য। সভায় উপস্থিত স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনাব শ্রাবণের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কাউন্সিলর মশিউর রহমান, কেন্দ্রীয় যুব নেতা জাহাঙ্গীর কবির মিন্টু,পৌর বিএনপির সহ সভাপতি ফারুকে আজম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, আব্দুল হালিম অটল প্রমুখ।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে