ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

উল্লাপাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ স্টেশন বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চক্রোশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম টিপু। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব রাউফুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক ফকির, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মঈন শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, এবং উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র ও স্বাধীনতার শক্ত ভিত্তি স্থাপন করেছে।

আগামী ২৭ অক্টোবর দিনব্যাপী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সব কর্মসূচিকে সফল করতে সকল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

ট্যাগস :
আপডেট সময় ১০:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
৮১ বার পড়া হয়েছে