ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী লঞ্চ থেকে সোহাগ নামে এক যাত্রী নিখোঁজ

আব্দুলাহ আল নোমান

ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা কর্ণফুলী লঞ্চ-১১ থেকে সোহাগ নামে এক যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা সদরঘাট থেকে কর্ণফুলী-১১ লঞ্চে ভোলার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু পরদিন সকালে ভোলায় পৌঁছানোর সময় তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয় না। পরিবারের সদস্যরা সোহাগের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭৯৪-৮৮৮৫৯৪) এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

সূত্র আরও জানায়, নিখোঁজ সোহাগ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খাঁনের ভাতিজা, এবং তার পিতার নাম রেজাউল বেপারী।

এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ সোহাগের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১১৭ বার পড়া হয়েছে