ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিরামপুরে ট্রেনর যাত্রাবিরতি ও আসন বৃদ্ধির জন্য মানববন্ধনের প্রস্তুতিতে সংবাদ সম্মেলন

মাসউদ রানা

দিনাজপুরের বিরামপুরে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ সকল আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধি, পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সম্প্রসারণের গনদাবিতে মানববন্ধনের প্রস্তুতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(১৮ নভেম্বর) মঙ্গলবার বেলা ১১ টায় দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আয়োজনে ঢাকা মোড়ে মান্নান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও ঢাকা মোড় টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোফাজ্জল হক, পেশাজীবী ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মানিক, বিরামপুর কলা বাগান প্রেসক্লাবের সাবেক সভাপতি আকবর হোসেন, কলেজ বাজার প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক বিরামপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ গোলাম মোরশেদ প্রমুখ।

দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোফাজ্জল হক বলেন, ৪ উপজেলার মানুষের যাত্রা পথে চরম ভোগান্তির কারণে সাধারণ মানুষের প্রাণের দাবি পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনর বিরামপুর যাত্রাবিরতি দিতে হবে। তিনি বিরামপুরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য জেলার দাবিতে যৌক্তিক বক্তব্য তুলে ধরেন । সে সঙ্গে বুধবার অনুষ্ঠিতব্য মানববন্ধনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে