ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হলেন বিশাল শেখ উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে শেখ নাসির উদ্দিন বিপ্লবকে আহ্বায়ক এবং মোতালেব ভূঁইয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এই কমিটির ‘সুপার ফাইভ’-এ যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কারা নির্যাতিত নেতা বিশাল শেখ উজ্জ্বল। তাঁর এই মনোনয়নে থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও ত্যাগী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিশাল শেখ উজ্জ্বলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দল আরও সংগঠিত ও গতিশীল হবে।
নবনিযুক্ত নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপডেট সময় ০৪:৩৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৭২ বার পড়া হয়েছে