ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদ :

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ফরিদার নিয়োগকে ঘিরে প্রশাসনিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। তার অতীত কর্মকাণ্ড, রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে মতভেদ তৈরি হয়েছে।২৪শের গণঅভ্যুত্থানের পূর্বে একটি অনুষ্ঠানে তার গান পরিবেশনকে কেন্দ্র করে কেউ কেউ তার রাজনৈতিক আনুগত্য ও ব্যক্তিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও সাংস্কৃতিক প্রকাশ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।

এদিকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও, সংশ্লিষ্ট বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ধরনের অভিযোগ তদন্ত করছে এমন কথাও শোনা গেলেও এ বিষয়ে নিশ্চিত তথ্য বা সরকারি বক্তব্য পাওয়া যায়নি।
প্রশাসনের একটি সূত্র জানায়,সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়ন একটি নিয়মিত প্রক্রিয়া, যা বিভিন্ন প্রশাসনিক বিবেচনায় হয়ে থাকে। তাই চট্টগ্রাম থেকে তার প্রত্যাহারকে সরাসরি কোনো অভিযোগের সঙ্গে যুক্ত করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর ফরিদার সামনে ঢাকা জেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখার বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন অনেকে।

সর্বশেষে বলা যায়,কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তা নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করেই বিষয়টি মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের আইডি থেকে একটি সামাজিক অনুষ্ঠানে গান পরিবেশনের ভিডিও ও চট্টগ্রামে ডিসি থাকা কালীন সময়ে কয়েকশো কোটি টাকার লুটপাটের তথ্য ফেসবুকে প্রচার করলে তখন থেকে সমালোচনার ঝড় বইসেসে সোশ্যাল মিডিয়ায়

ট্যাগস :
আপডেট সময় ০৩:৫৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৪১ বার পড়া হয়েছে