কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করায় বিএনপির এক কর্মীকে মারপিট

@ উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হাসপাতালে ভর্তি
@ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করায় বিএনপির এক কর্মীকে মারপিট
যশোরের কেশবপুরে চায়ের দোকানে বসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার প্রতিবাদ জানালে কেশবপুর উপজেলা বিএনপির সদস্য ও ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক তবিবুর রহমান কে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঙ্ঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করেছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আওয়ালগাতী বাজারে ঘটনাটি ঘটেছে। আহত তবিবুর রহমান বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রাতে উপজেলার কাবিলপুর গ্রামের মৃত মকসেদ সরদারের ছেলে ১১নং হাসানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান আওয়ালগাতী বাজারে আতিয়ার রহমানের চায়ের দোকানে বসে বিভিন্ন সময় বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কটুক্তি করে। ১২ সেপ্টেম্বর বিকেলে হাসানপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক তবিবুর রহমান প্রতিবাদ জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে লুৎফর রহমানকে চড়থাপ্পড় মারে। পরবর্তীতে পরেরদিন সন্ধ্যায় লুৎফর রহমানের নির্দেশক্রমে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সঙ্ঘবদ্ধ হয়ে সাঈদ (৩২), সেলিম (২৬), সিদ্দিক সরদার (৫২), শাহাজাহান সরদার (২৮), গুনজুর সরদার (৩৩) এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন আওয়ালগাতী বাজারের উত্তর দিকে নান্নুর চায়ের দোকানের সামনে তবিবুর রহমানের পথ গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। ওইসময় এলাকাবাসী ছুটে আসলে সকল আসামিরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি-ধামকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন। ঐসময় স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে জানতে ভুক্তভোগী তবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় আমি প্রতিবাদ জানিয়েছি, তারই সূত্র ধরে এলাকার চিহ্নিত আওয়ামী লীগ ও গুপ্ত বিএনপির ছাত্রদলের নেতা নাম ধারী সেলিমের নেতৃত্বে আমার উপর হামলা চালায় । আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে, এবং মিডিয়ার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যায়বিচার আশা করছি ।























