সংবাদ শিরোনাম
অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে মানবিকতার নজির, প্রশংসায় ভাসছেন ওসি শফিকুল ইসলাম
শাহিনুর ইসলাম শাহিন

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন ওসি শফিকুল ইসলাম নিজ গাড়িতে করে অজ্ঞাত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান এবং নিজের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে অজ্ঞাত ব্যক্তিটি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অসহায় ও অজ্ঞাত ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করায় ওসি শফিকুল ইসলামের এমন মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মাঝে।
অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় জানা থাকলে অথবা কেউ তাকে চিনে থাকলে দ্রুত তার স্বজনদের বিষয়টি জানানোর অনুরোধ করা হচ্ছে।
ট্যাগস :























