ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা মহানগর উত্তর শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নাসির উদ্দীন  বিপ্লব ও সদস্য সচিব মোতালেব ভূঁইয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শাহ্ আলী থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিলে শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনি: যুগ্ন আহবায়ক সবুজ হাওলাদার যুগ্ন আহবায়ক বিশাল শেখ উজ্জ্বল সহ  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার রক্ষায় তারা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবেন।

নেতারা আরও বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র বা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।বিক্ষোভ মিছিলটি শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩৯ বার পড়া হয়েছে