ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাঘায় বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি মুক্ত, রিসিভ করলেন এমপি চাঁদ

রাজশাহী (বাঘা) প্রতিবেদক

রাজশাহীর বাঘায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিক অবশেষে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

মুক্তিপ্রাপ্ত পাঁচজনকে বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ গ্রহণ করেন। পরে তিনি তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
মুক্তিপ্রাপ্তরা হলেন-মো. মোশারফ, মো. শাহাবুল, মো. বাবর আলী, মো. সাইফুল ও মো. আসাদুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর বাঘার বাংলা বাজার চর এলাকা থেকে পাট নিয়ে নৌপথে ফেরার সময় ভুলবশত তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের আটক করে। দীর্ঘ ১১ দিন পর শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি পেয়ে পরিবারের সদস্যদের কাছে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন পাঁচজন। তাদের গ্রহণ করতে ঘাট এলাকায় শত শত মানুষ ও স্বজন ভিড় করেন। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের ফিরে পাওয়ার আনন্দে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আটক বাংলাদেশিদের মুক্তির জন্য বিজিবি, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারসহ সংশ্লিষ্টরা তৎপর ছিলেন। এর আগে আটক ব্যক্তিদের পরিবারের মাঝে খাদ্য সহায়তাও বিতরণ করেন শামীম সরকার।
স্বজনরা তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ায় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিজিবি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, সমাজসেবক সজল, ইউপি সদস্য জিয়ার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩১ বার পড়া হয়েছে