ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে অগ্নিসংযোগে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হয়েছে।
এদিকে একই দিন সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। মিরপুর-১১ নম্বর এলাকায় শিকড় পরিবহনের একটি বাস এবং মিরপুর-১ নম্বরে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি বাড্ডায় আরও একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বিভিন্ন ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কথাও জানিয়েছে পুলিশ।
একই সময়ে যাত্রাবাড়ী এলাকায়ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে মো. বিল্লাল নামে এক রিকশাচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে রাজধানীর পৃথক এলাকায় পরপর এসব ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
কমলাপুর রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৩০ বার পড়া হয়েছে