ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

সরকার অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

মাসউদ রানা,স্টাফ রিপোর্টার, দিনাজপুর

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক।

তিনি বলেন, অসচ্ছল কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন সচল রাখাই সরকারের অন্যতম লক্ষ্য।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এডিপির অর্থায়নে ২০ জন নারীকে সেলাই মেশিন, ২৫টি গৃহহীন দরিদ্র পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির আওতায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ৯২ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

এছাড়া ১২৬ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তার চেক এবং ২৩টি ধর্মীয় প্রতিষ্ঠানকে বার্ষিক অনুদান দেওয়া হয়।

একই অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৮৪০ জন কৃষকের মধ্যে সবজি বীজ ও প্রত্যেককে ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, সরকার সমাজের কোনো মানুষকে অবহেলিত রেখে নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে। অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের সাংবিধানিক অঙ্গীকার। এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে।

তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থান, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং গৃহহীনদের আবাসনের সুযোগ তৈরির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শক্তিশালী করতে এসব সহায়তা দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে সকাল ১০টায় উপজেলার বিনাইল ইউনিয়নের কল্যাণপুরস্থ রামকৃষ্ণপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন । এ সময় তিনি নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং পর্যাক্রমে রাস্তাঘাট সহ জনদুর্ভোগ নিরসনের আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি মিয়া মো. শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো. মনজুরুল ইসলাম রুবেলসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সুধী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ বার পড়া হয়েছে