ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

নগরঘাটায় ৩০০ শিক্ষার্থীর মাঝে বৃক্ষের চারা বিতরণ করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

শাহিনুর ইসলাম শাহিন

সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটায় বিথী আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরঘাটা ইউনিয়নের বিথী আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি। বিথী আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে আজকের এই কর্মসূচি আমাদের মুগ্ধ করেছে। কোমলমতি শিশুদের হাতে গাছের চারা তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা এসব চারা নিজ নিজ বাড়িতে রোপণ করবে এবং গাছের সঙ্গে সঙ্গে তারাও সুন্দরভাবে বেড়ে উঠবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীসহ সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

পরে তিনি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিথী আইডিয়াল স্কুলের পরিচালক ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা অসিত কুমার মণ্ডল, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম হায়দার আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল এবং তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হক।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
২৭ বার পড়া হয়েছে