ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

আবরার ফাহাদের পরিবারের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয়ে ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আলোচিত শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাথে আজ বিকেলে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তিনি আবরার ফাহাদের পিতা-মাতা ও স্বজনদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

​সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবরার ফাহাদ মেধা ও সাহসের এক অনন্য প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর দেশের তরুণ সমাজের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশ ও জাতির কল্যাণে মেধাবী এই শিক্ষার্থীর আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ভীতিমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের সহিংসতা বা নির্যাতনকে শিক্ষাাঙ্গনে আশ্রয় দেওয়া হবে না।

​প্রধানমন্ত্রী এ সময় আবরার ফাহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের যে কোনো দরকারে সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন। সাক্ষাৎকালে আবরার ফাহাদের স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোকপাত করা হয়।

​এ সময় শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ ও মাতা রোকেয়া খাতুন প্রধানমন্ত্রীর এই আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২১ বার পড়া হয়েছে