কালুখালীতে ওবায়দুল কবির কুন্নুর নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর বাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওবায়দুল কবির (কুন্নু)-র সমর্থনে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ই অক্টোবর (বুধবার ) বিকেল ৫টায় মদাপুর বাজার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মদাপুর ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওবায়দুল কবির (কুন্নু)।
আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসাবে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:আলমগীর হোসেন – সহ-সভাপতি, কালুখালী উপজেলা বিএনপি, হারুনর রশিদ -সদস্য, ঢাকা উত্তর মহানগর কৃষক দল আমজাদ হোসেন খাজা – সাবেক সভাপতি, মদাপুর ইউনিয়ন বিএনপি জাহাঙ্গীর আলম জুলু -সাবেক সভাপতি, মদাপুর ইউনিয়ন বিএনপি আব্দুল মতিন – সহ-সভাপতি, মদাপুর ইউনিয়ন বিএনপিমোঃ জসিম উদ্দিন – সভাপতি, মদাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতিশ্রুতি ও বক্তব্য আলোচনা সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবায়দুল কবির (কুন্নু) তাঁর বক্তব্যে বলেন:
“আমি যদি দলীয় মনোনয়ন পাই এবং মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই, তবে হারুন অর রশিদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাব। অতীতের মতো আগামী দিনেও তাঁর উন্নয়নমূলক ধারাক্রম অব্যাহত রেখে কাজ করে যেতে চাই।”
তিনি মদাপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন: মাদক ও জুয়ামুক্ত সমাজ: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১/৩২ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকাকে মাদক ও জুয়ার হাত থেকে মুক্ত করা হবে। কৃষি ও কৃষকের উন্নয়ন: কৃষকরা যেন ফসলের ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করা হবে। সার, বীজ ও কীটনাশক যেন সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে যায় তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন: স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোকে ঢেলে সাজিয়ে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষায় রূপান্তরিত করা হবে, যা দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে।অবকাঠামো ও চিকিৎসা সেবা: ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করা হবে এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
দারিদ্র্য বিমোচন: দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে।
বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করে সভা সমাপ্ত ঘোষণা করেন।























