ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে শেখ মোঃ নাসির উদ্দিন বিপ্লবকে দেখতে চায় তৃণমূল কর্মী-সমর্থকরা

বাংলাদেশের রাজনীতির এক কালো অধ্যায়ের সময়, ১/১১, আর সেই ১/১১-তে রাজপথের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত মুখ, বারবার কারা নির্যাতিত ও ত্যাগী নেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্র বাংলা কলেজের সাবেক নেতা এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তরের শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন বিপ্লবকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দেখতে চান দলটির সাধারণ নেতা-কর্মী ও সমর্থকরা।
রাজপথের ত্যাগী ও অভিজ্ঞ এই নেতৃত্বকে ঘিরে বর্তমানে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নেতা-কর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল-জুলুম ও অত্যাচার-পীড়নের শিকার হয়েও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি ও সামাজিক সেবামূলক কার্যক্রমে গতি ফেরাতে তার মতো একজন সাহসী, যোগ্য ও বিশ্বস্ত নেতৃত্বের কোনো বিকল্প নেই।
স্লোগান: “তারুণ্যের শক্তি, সেচ্ছাসেবকের ঐক্য সেবা আমাদের নীতি, মানুষই আমাদের শক্তি।”
শেখ নাসির উদ্দিন বিপ্লব তার অঙ্গিকারে বলেন :
- সংগঠন সুসংগঠিতকরণ: স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করা।
- যুব সমাজের উন্নয়ন: যুব সমাজের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করা।
- সামাজিক দায়বদ্ধতা: সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
- মূল্যবোধ রক্ষা: দলের আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা।
- ভবিষ্যৎ নেতৃত্ব: দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা।
সংগঠনকে সুশৃঙ্খল ও গতিশীল করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সাধারণ নেতা-কর্মী ও নগরবাসীর দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। তৃণমূলের প্রত্যাশা, রাজপথের লড়াকু এই সৈনিককে সঠিক মূল্যায়নের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী এবং স্বেচ্ছাসেবায় একটি ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
























