ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা

শ্রীনগর রাঢ়ীখালে চেয়ারম্যান প্রার্থী এনসিপি নেতা আশিকুল ইসলাম

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিবেদক

আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনসিপি নেতা আশিকুল ইসলাম তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সিগঞ্জ জেলা কমিটির সদস্য এবং শ্রীনগর উপজেলা কমিটির সভাপতি প্রার্থী।রাঢ়ীখাল ১ নং ওয়ার্ড আশিকুল ইসলাম এর সন্তান,মেধাবী শিক্ষার্থী আশিকুল সরকারি কবি নজরুল কলেজ থেকে ইংরেজি বিষয়ের ওপর অর্নাস ও মাস্টার্স বিষয়ে ডিগ্রি অর্জনের পর ব্যবসায় মনোনিবেশ করেন।ছাত্র জীবন থেকে প্রতিবাদী আশিক জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে লড়াইয়ের সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে ব্যপক পরিচিতি লাভ করেন।আশিকুল ইসলাম জাতীয় নাগরিক পার্টি -এনসিপির মুন্সিগঞ্জ জেলার সদস্য ও শ্রীনগর উপজেলার আহ্বায়ক পদপ্রার্থী। ২০২৪ সালের জুলাই থেকেই রাজপথে সরব ছিলেন আশিকুল ইসলাম। তার বাসা শ্রীনগর উপজেলা রাঢ়ীখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডে। তিনি ৭কলেজ অন্তর্ভুক্ত সরকারি কবি নজরুল কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করেন।বর্তমানে তিনি ব্যবসায় পেশায় নিয়োজিত রয়েছেন।

নির্বাচনী প্রস্তুতি,সাংগঠনিক তৎপরতা এবং জনসংযোগে বেশ ব্যস্ত সময় পার তিনি। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তার এই সরব উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।রাঢ়ীখাল এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত ঘুরে বেড়ানো,নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে আশিকুল ইসলাম ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তার এই মাঠকেন্দ্রিক রাজনীতি অনেকের কাছেই ইতিবাচক বার্তা দিচ্ছে এবং তাকে একজন জনমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে। তার সাংগঠনিক দক্ষতা,নেতৃত্বগুণ এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।বিশেষ করে তৃণমূল পর্যায়ে তার প্রভাব এবং গ্রহণযোগ্যতা তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে,সাধারণ জনগণের মধ্যেও তার প্রতি একটি ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই তাকে একজন সহজ-সরল, জনবান্ধব এবং মেহনতি মানুষের প্রতিনিধি হিসেবে দেখছেন।বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে তার অংশগ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা তাকে আলাদা করে তুলে ধরেছে।ফলে অনেকের কাছেই তিনি নতুন আশার প্রতীক হয়ে উঠছেন।তবে নির্বাচনী রাজনৈতিক বাস্তবতা একেবারেই সহজ নয়।বিএনপির অভ্যন্তরে বিভিন্ন গ্রুপিং, মতপার্থক্য এবং নেতৃত্বের দ্বন্দ্ব এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে,দলীয় পরিস্থিতির জন্য এনসিপি নেতা মোঃ আশিকুল ইসলাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।এছাড়া জনসমর্থন ধরে রাখা এবং বাড়ানোও তার জন্য বড় একটি চ্যালেঞ্জ। বর্তমান সময়ে ভোটারদের চাহিদা, স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত ইমেজ-এই তিনটি বিষয়ই একজন প্রার্থীর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তার কার্যক্রম পরিচালনা করছেন বলেই জানা গেছে।

সব মিলিয়ে বলা যায়,আসন্ন রাঢ়ীখাল ইউপি নির্বাচনকে ঘিরে আশিকুল ইসলামের সক্রিয়তা তাকে ইতোমধ্যে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।তবে চূড়ান্তভাবে তিনি কতটা সফল হবেন,তা নির্ভর করবে স্হানীয় ঐক্য,জনসমর্থন এবং মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতার ওপর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২৫ বার পড়া হয়েছে