ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

শাহ আলী থানার ৮ নং ওয়ার্ড বিএনপিতে তৃণমূলের আস্থা: সভাপতি হিসেবে আবু রাহিদ রাহাতকে চায় নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র তৃণমূল সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে চলছে পুনর্গঠন প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড বিএনপিতে নতুন নেতৃত্বের সুবাতাস বইতে শুরু করেছে। দলের সংকটকালীন মুহূর্তের বিশ্বস্ত ও রাজপথের পরীক্ষিত নেতা, বর্তমানে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু রাহিদ রাহাত-কে ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

​তৃণমূল নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, আবু রাহিত রাহাত দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় উপস্থিতি, মামলা-হামলা ও জেল-জুলুমের মুখেও দলের আদর্শ থেকে বিচ্যুত না হওয়া এবং সাধারণ কর্মী-সমর্থকদের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ওয়ার্ড বিএনপিতে এক অত্যন্ত জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

​৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের সাধারণ নেতা-কর্মীদের মতে, দলকে গতিশীল রাখা, তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা এবং প্রবীণ নেতাদের সম্মান জানিয়ে ঐক্যবদ্ধ রাজনীতি পরিচালনা করার চমৎকার সাংগঠনিক দক্ষতা রয়েছে আবু রাহিত রাহাতের। তৃণমূলকে সুসংগঠিত করে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার মতো দূরদর্শী নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাঁর রয়েছে।

​স্থানীয় ওয়ার্ড বিএনপির একাধিক কর্মী জানান, “সংকটকালে যিনি সাধারণ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, রাজপথে ব্যানার-ফেস্টুন হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এমন ত্যাগী নেতাকেই আমরা আমাদের সভাপতি হিসেবে পেতে চাই। আবু রাহিদ রাহাত ভাই ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হলে তৃণমূলের ভেদাভেদ দূর হবে এবং দল আরও বহুগুণ শক্তিশালী হবে।”

​তৃণমূলের এই দাবির বিষয়ে আবু রাহিত রাহাত বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দেওয়া নির্দেশের প্রতি সর্বদা অনুগত। পদ-পদবির চেয়ে রাজপথে দলের কাজ করাই আমার মূল লক্ষ্য। তবে তৃণমূলের নেতা-কর্মী ও শীর্ষ নেতৃত্ব যদি আমার ওপর বিশ্বাস রেখে ৮ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেন, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে সাধারণ কর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে দল ও দেশের কল্যাণে কাজ করে যাব।”

​শাহ আলী থানার স্থানীয় রাজপথের রাজনীতিতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে আবু রাহিদ রাহাতের নাম আসার পর থেকেই ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নতুন আশা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। শীর্ষ নেতৃত্ব তৃণমূলের এই প্রাণের দাবিকে মূল্যায়ন করে আবু রাহিত রাহাতকে ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা করবেন—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
১১ বার পড়া হয়েছে