ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া

আবু জাফর (লাল) মাগুরা:

মাগুরার শ্রীপুর উপজেলায় বিষাক্ত মদপানে দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​নিহতরা হলেন-শ্রীপুর উপজেলার মকোরদমখোলা গ্রামের বাসিন্দা মো. আলমগীর লস্কর (৪২) এবং গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বাসিন্দা বিধান বিশ্বাস (২৮)।

​স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সর্বজনীন পূজা মণ্ডপ সংলগ্ন এলাকায় বন্ধুদের সাথে অতিরিক্ত মদপান করেন আলমগীর ও বিধান। মদপানের কিছুক্ষণের মধ্যেই দুজনই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে সহপাঠী ও বন্ধুরা আলমগীর লস্করকে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেন। রাত বাড়ার সাথে সাথে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং প্রচণ্ড জ্বালাপোড়ায় ছটফট করতে থাকেন। ভোর আনুমানিক ৬টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​অন্যদিকে, অসুস্থ বিধান বিশ্বাসকেও তাঁর বন্ধুরা রাতে নিজ বাড়িতে পৌঁছে দেন। শারীরিক যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হলে তিনি বিষয়টি স্বজনদের জানান। রাত ৩টার দিকে পরিবারের লোকজন তাঁকেও আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালানো সত্ত্বেও শেষ রক্ষা হয়নি; সকাল প্রায় ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

​উভয় যুবকের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে স্বজনদের আহাজারি থামছে না। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
১১ বার পড়া হয়েছে