ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে-র (TAKAICHI Sanae) আমন্ত্রণে চার দিনের এক দ্বিপক্ষীয় সরকারি সফরে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি টোকিওর উদ্দেশে রওনা হন।

​এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সঙ্গে রয়েছেন।

​বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধানগণ, বাংলাদেশে নিযুক্ত জাপানের কূটনীতিক প্রতিনিধি এবং বেসামরিক-সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যবর্তী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রসংগভিত্তিক বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​এছাড়া সফরকালে জাপানের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ও বিনিয়োগকারীদের সাথে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক এবং একটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশে তাঁর ফিরে আসার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৫০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
৫ বার পড়া হয়েছে