ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

বজ্রপাতে এক স্কুল ছাত্র নিহত

নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

শরিফুল ইসলাম মোল্লা

বজ্রপাতে নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে নবম শ্রেণির ছাত্র মিরাজ মুন্সীর (১৫) মৃত্যু হয়েছে। মাঠে গরু চরাতে গিয়ে রোববার (১২ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।

এ সময় ওই গ্রামের মাহফুজার মুন্সীর একটি গাভীও ব্রজপাতে মারা যায়। এ ঘটনায় মিরাজ মুন্সীর পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এদিকে, মিরাজের দিনমজুর বাবা বিপুল মুন্সী গত শুক্রবার গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় শ্রমবিক্রি করতে গিয়ে এখনো বাড়ি আসেননি। তিনি কোনো মোবাইল ফোনও ব্যবহার করেন না। তাই ছেলের মৃত্যুর সংবাদ কীভাবে তার বাবাকে জানাবেন, সেই দুশ্চিন্তার কথা সাংবাদিকদের জানিয়েছেন তার পরিবার।

ট্যাগস :
আপডেট সময় ০৪:২৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
২৪৭ বার পড়া হয়েছে