ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামান কালীগঞ্জে চাঁদাবাজির খবর প্রকাশ করায় ৭১ টিভির সাংবাদিক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ-ড.এ কে আজাদ জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কালুখালীতে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

আবু বকর সিদ্দিক বাবু মোল্লা

পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চাকে উৎসাহিত করা এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মেলার উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা পর্যায়ে এ ধরনের বইমেলা আয়োজন নতুন প্রজন্মকে বইয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি করবে।
মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি মেলায় থাকছে শিশু-কিশোরদের জন্য নানা আয়োজন।
আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। এরপর ১৯ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হবে।
আয়োজকরা জানান, বইমেলার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বইপ্রেমীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪৩ বার পড়া হয়েছে