সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে বাড়ির পাশের গোবরের গর্তের পানিতে পড়ে স্বাক্ষর শীল নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফুটফুটে শিশুটির এমন করুণ মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু স্বাক্ষর শীল মিঠুন শীলের সন্তান। বাড়ির পাশের গোবরের গর্তের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে। ছোট্ট শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে ব্যথিত করেছে। এ ঘটনা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশের পুকুর, গর্ত ও পানিভর্তি স্থানগুলো ঝুঁকিমুক্ত রাখার গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়েছে।
শোকাবহ এই ঘটনায় নিহত শিশু স্বাক্ষর শীলের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।




















