ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের ঘরে পুত্রসন্তান, হাসপাতালে শুভেচ্ছা জানাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিষাক্ত মদপানে শ্রীপুরে দুই যুবকের করুণ মৃত্যু, পরিবারে শোকের ছায়া সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূলে শুরু হয়েছে ব্যাপক চর্চা ও উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের রাজপথের ত্যাগী, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে দেখতে চান মাঠপর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা।

​তৃণমূল নেতাকর্মীদের দাবি, শাফায়াত রাব্বি আরাফাত ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের মূলধারার রাজনীতিতে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে এসেছেন। তিনি ইতোপূর্বে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদপুর সাংগঠনিক জোনের টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​এছাড়াও ছাত্রজীবনে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, দারুসসালাম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক আহ্বায়ক এবং অবিভক্ত মিরপুর থানার ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন।

​শিক্ষাগত যোগ্যতায় গ্র্যাজুয়েশন (বিবিবিএ), মাস্টার্স (এমবিএ) সম্পন্ন করে বর্তমানে এলএলবি ২য় বর্ষে অধ্যয়নরত এই নেতা রাজনীতিতে একজন শিক্ষিত ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

​বিগত দিনে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের কঠিন দুঃসময়ে গ্রেফতার, মামলা-হামলা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।

​নগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জানান, ঢাকা মহানগর উত্তরের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটে শাফায়াত রাব্বি আরাফাতের মতো একজন অভিজ্ঞ ও সুশিক্ষিত নেতৃত্বের প্রয়োজন। তাকে সাধারণ সম্পাদক করা হলে যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​এ বিষয়ে শাফায়াত রাব্বি আরাফাত জানান, “দল ও সংগঠনের স্বার্থে তৃণমূলের নেতাকর্মীরা যে ভালোবাসা দেখাচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও সংগঠনকে শক্তিশালী করার লড়াইয়ে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করবে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করতে প্রস্তুত।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে