ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিবালয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ ও খাবার বিতরণ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামান কালীগঞ্জে চাঁদাবাজির খবর প্রকাশ করায় ৭১ টিভির সাংবাদিক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ-ড.এ কে আজাদ জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার

শিবালয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ ও খাবার বিতরণ

মো:ফারক হোসেন, মানিকগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে বৃক্ষের চারা ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, “যুবসমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ শক্তি। দেশ ও জাতির কল্যাণে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা বিতরণ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের মতো মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর প্রকৃত দায়িত্ব।”
তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।”
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র, অসহায় ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
আয়োজক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করতে চাই। পরিবেশ রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা ও খাবার বিতরণের মতো আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
এ সময় স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
৮ বার পড়া হয়েছে