ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাবতলী-মিরপুরে ঘাট দখল ও চাঁদাবাজি: রাসেলকে জড়ানো নিয়ে আপত্তি, বৈধ কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন,সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন মিরপুরে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার রাজবাড়ীতে সাংবাদিকের বাবা হত্যা মামলার প্রধান আসামি তুহিন গ্রেফতার সাতক্ষীরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেল ছাড়াই নরম ও ফুলকো আলুর পরোটা তৈরির সহজ রেসিপি মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে শাফায়াত রাব্বি আরাফাতকে চান তৃণমূল নেতাকর্মীরা

স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট ৫১ বছর ধরে ‘নবাব’ মোহাম্মদ আবুল কালাম

শিব-বি শিহাব

স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট ৫১ বছর ধরে ‘নবাব’ মোহাম্মদ আবুল কালাম

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার। স্বপ্নে নবাব তাকে একটি মুকুট বানানোর নির্দেশ দেন এবং তাকে ১৫ দিনের জন্য শাসনভারও অর্পণ করেন—এই অতিলৌকিক অভিজ্ঞতা বদলে দেয় মোহাম্মদ আবুল কালামের জীবন।

স্বপ্নভঙ্গের পরও দমে যাননি তিনি। বরং নবাবের নির্দেশকে জীবনের ব্রত হিসেবে নিয়ে, শুরু করেন এক দীর্ঘ সাধনা। একটানা ৯ বছর ধরে মনের মতো করে তৈরি করেন এক বিশেষ মুকুট। ৭ সের বা প্রায় ৫.৫ কেজি ওজনের এই মুকুট আজও তার মাথায়।

আর শুধু তৈরি করেই থেমে যাননি—গত ৫১ বছর ধরে নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন সেই মুকুট। আশ্চর্য হলেও সত্য, এত ভারী মুকুট নিয়মিত ব্যবহারেও তার মাথা বা ঘাড়ে কোনও ব্যথা হয় না। বরং তিনি বলেন, “এই মুকুট পরে আমি গর্ব বোধ করি। এটা শুধু অলংকার নয়, এটা আমার দায়িত্বের প্রতীক।”

শহরের মানুষও তাকে চিনে আলাদা করে—মোহাম্মদ আবুল কালাম নয়, সবার মুখে মুখে তিনি এখন ‘নবাব’। চলাফেরা, পোশাক, ব্যবহার—সবকিছুতেই যেন এক নবাবি ছাপ।

তার জীবনগল্প আজও অনুপ্রেরণা দেয় যে, একটিমাত্র স্বপ্ন কিভাবে কাউকে গড়ে তুলতে পারে এক জীবন্ত কিংবদন্তিতে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৭৮ বার পড়া হয়েছে